জমি আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে ঈদের আগে সাহায্য করা হলো নন্দীগ্রামে । স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীর উদ্যোগে এদিন তাদের হাতে সাহায্য তুলে দেওয়া হয়। উল্লেখ্য, নন্দীগ্রামের জমি আন্দোলনে ২০০৭ – ০৮ সালে শহীদদের পরিবারবর্গকে ঈদের আগে প্রতিবছর কিছু সাহায্য দেওয়া হয়। তবে করোনার আবহে এবছর বড় অনুষ্ঠান না করে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে তুলে দেওয়া হয় সাহায্য ।