ভারত নিউজ – পাঁশকুড়ার অর্ন্তগত হরিনারায়নচক ঘাটের কাছে ইশাকপুর গ্রামের এক বাসিন্দার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে । এটি পাঁশকুড়ার প্রতাপপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত। উল্লেখ্য, এর আগে পাঁশকুড়ার চাঁপাডালিতে এক বৃদ্ধা করোনা পজিটিভ হয়েছিলেন। তাই পাঁশকুড়ার মানুষকে আরো সচেতন থাকতে বলা হচ্ছে। পাঁশকুড়াতে বারবার বিভিন্ন জায়গায় মানুষের জমায়েত দেখা গিয়েছিল ৷ পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র আজ ওই গ্রামে পরিদর্শনে যান।

করোনা আক্রান্ত ব্যক্তিকে পিপিই পোশাক পরিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য

পাঁশকুড়ার এক সাংবাদিক নিশিথ ফদিকার বলেন, আজ যে জায়গা থেকে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তার আশেপাশের গ্রামগুলোতে প্রায়শই মানুষের ঢল দেখা যায়। জানা গিয়েছে ওই ব্যক্তি বাইরের রাজ্যে কাজ করতে গিয়েছিলেন, সম্প্রতি ফিরেছেন। তার সাথে যারা ফিরেছিল তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা দরকার। তমলুকের এক চিকিৎসক বলেন একটু সতর্ক হলেই করোনাকে আটকানো যেত কিন্তু মানুষ কি চাইছে , তার সাইকোলজি কি বলছে আমরা বুঝতে পারছিনা। কুড়ি টাকায় একটা মাস্ক পাওয়া যায় সেটা পরতেও অনেকের অনীহা ।

করোনা আক্রান্ত ব্যাক্তির গ্রামে পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র ।