ভারত নিউজ – করোনা ভাইরাস, লকডাউন, ঘূর্ণিঝড় একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে দেশ এমনিতেই দিশেহারা। অর্থনীতি ভেঙে পড়ছে, ফসল নষ্ট হচ্ছে তার উপরে নতুন আরেকটি বিপর্যয় পঙ্গপালের আক্রমন। পাকিস্তানের সীমা পেরিয়ে এই পঙ্গপালের বাহিনী ভারতে ঢুকেছে। ইতিমধ্যে পাকিস্থানে পঙ্গপাল বহু ক্ষতি করেছে। ভারতে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে পঙ্গপালের আক্রমণে ব্যাপক ফসল নষ্টের আশঙ্কা। পঙ্গপালগুলি আকারে ছোট ।

অনেক আগেই সতর্ক করা হয়েছিল এখন সেটাই সত্যি হতে চলেছে। মধ্যপ্রদেশের কয়েকটি জেলায় ইতিমধ্যে বহু ফসল নষ্ট করেছে। রাজস্থান থেকে পঙ্গপালের বাহিনী ঢুকে পড়ে মধ্যপ্রদেশে। প্রায় আট হাজার কোটি টাকার ফসল নষ্টের আশঙ্কা করা হচ্ছে। তবে পঙ্গপালের আক্রমণ এই প্রথম নয় এর আগেও হয়েছে কিন্তু দেশ জোড়া নজিরবিহীন বিপর্যয়ের মুখে আবার পঙ্গপালের আক্রমণে খাদ্য সংকট সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দমকল ও ট্রাক্টরের সাহায্যে পঙ্গপাল দমন করার চেষ্টা হচ্ছে। ড্রোনের সাহায্য নেওয়া হয়েছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে একটার পরে একটা ধাক্কা আসছে, এর শেষ কবে ও কোথায় !
