ভারত নিউজ – কথায় আছে ঈশ্বর, উপরওয়ালা সর্বত্র বিরাজমান। ভক্তিভরে ডাকলেই পাওয়া যায়। তারজন্য মন্দির, মসজিদ, গির্জায় যাওয়ার দরকার নেই। এতদিন সেগুলো পাঠ্যবইতে ছিল, আসল ভগবান নাকি মানুষের মনে। এতদিন সেগুলো ছিল বিতর্কিত বিষয় ।

মসজিদের বদলে বাড়ির ছাদেই পড়া হচ্ছে নামাজ ।

তবে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে সেটাই এখন বাস্তবায়িত হচ্ছে। জমায়েত এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে মসজিদের পরিবর্তে বাড়িতে বা বাড়ির ছাদের অল্প সংখ্যক মানুষকে নিয়ে ঈদের নামাজ পাঠ হচ্ছে। আসলে করোনা রীতিনীতি, সামাজিক আচার অনুষ্ঠান সব কিছুকেই বদলে দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষকে সেগুলো মানিয়ে নিতে হচ্ছে। করোনার বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে এই পন্থা ছাড়া কোনও উপায় নেই। হয়তো আগামী এক দু’বছর এভাবেই ধর্মীয় অনুষ্ঠান সকল সম্প্রদায়ের মানুষকে ধর্মীয় স্থান এর বদলে অন্তরের ভক্তি নিয়ে নিজ গৃহেই সম্পন্ন করতে হবে। চিত্র – আকাশবাণী ।