ভারত নিউজ – পাঁশকুড়ায় আজ আবার একটি করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেল। তার বাড়ি পাঁশকুড়ার মাইশোরা অঞ্চলের মাংলোই গ্রামে। এটি পাতন্দা গ্রাম লাগোয়া। ওই ব্যক্তি কাজের সূত্রে মহারাষ্ট্রে ছিল। দিন সাতেক আগে বাড়ি ফিরে আসে। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। এদিন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তার বাড়িতে যাওয়া হয়। এটা নিয়ে পাঁশকুড়ায় তিনজন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেল।

গতকালই একটি করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। মানবিকতার কারণে পরিযায়ী শ্রমিকদের বাইরে থেকে আনা হয়েছে। তাদের এই মুহূর্তে কঠোরভাবে কোয়ারেন্টাইন মেনে চলা দরকার। অপরদিকে বাকিদের লকডাউন, মাস্ক, সামাজিক দূরত্ব এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। নাহলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ আন্দাজ করতে পারবেনা। পাঁশকুড়া পৌরসভা এবং তৎসংলগ্ন কয়েকটি গ্রাম কনটেইনমেন্ট এলাকা বলে ঘোষিত হয়েছিল তবে গতকাল প্রতাপপুর দু’নম্বর এবং আজ মাইশোরা অঞ্চলে যে করোনা পজেটিভ রোগীর সন্ধান পাওয়া গেল এগুলো কনটেইনমেন্ট এলাকা বলে ঘোষিত ছিলনা । যেসব পরিযায়ী গ্রামে ফিরে এসেছে তারা যাতে কোয়ারেন্টাইন মেনে চলে তার জন্য পঞ্চায়েতগুলি নজরদারি করুক কারণ গ্রামে পঞ্চায়েতের কর্তাব্যক্তিদের কথা মান্যতা পেয়ে থাকে । এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত এবং প্রশাসন সমন্বয় রেখে চলুক এবং গ্রাম কমিটিগুলিও তাদের সাহায্য করুক ।
