আজ সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন আগামী তিরিশে জুন পর্যন্ত বিদ্যালয় ছুটি থাকছে। বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের অনেক স্কুলে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। তাছাড়া আমফান ঘূর্ণিঝড়ের কারণে সাতটি জেলার বহু স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সবদিক বিবেচনা করে তিরিশে জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখা হল ।

তবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলি নির্ধারিত দিনে করা হবে । সামাজিক দূরত্ব মেনে পরীক্ষাগুলো যাতে করা যায় তাই যত বেশি সম্ভব স্কুলকে পরীক্ষা সেন্টার করা হবে। প্রয়োজনে কলেজগুলোতেও পরীক্ষা সেন্টার করা হবে। আমফান ঘূর্ণিঝড়ে উচ্চমাধ্যমিকের বহু সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব পুননির্মাণ করার চেষ্টা চলছে। বিকল্প শিক্ষার ব্যবস্থা হিসেবে শিক্ষক-শিক্ষিকারা যাতে স্থানীয় ছাত্র-ছাত্রীদের বাড়িতে গিয়ে পড়িয়ে আছে সে বিষয়ে চিন্তাভাবনা চলছে ।