ভারত নিউজ, পাঁশকুড়া- মহামারীর আবহে কমছে রক্তদান শিবির, কমছে রক্তদাতার সংখ্যা কিন্তু থেমে নেই রক্তের চাহিদা। থ্যালাসেমিয়া সে তো আর রক্ত সংকটের কথা বোঝেনা। রয়েছে প্রসূতি মহিলার রক্তের আকাল। এই আবহে পাঁশকুড়া পুরাতন বাজারে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।

চলছে রক্ত সংগ্রহের কাজ ।

রক্তদান করেন চল্লিশ জন। অনেক মহিলাও রক্তদান করেন। ব্লাড ব্যাংক এর এক আধিকারিক বলেন রক্তের সংকট এমন জায়গায় পৌঁছেছে যে আজকে শিবির করে যে রক্ত সংগ্রহ করা হচ্ছে পরের দিনই সব শেষ হয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় সমস্ত ব্লাড ব্যাংকে রক্তের সংকট। সামান্য কিছু রক্তদান শিবির আয়োজিত হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন বিধি-নিষেধে তিরিশ চল্লিশ জনের বেশি রক্তদাতার থেকে রক্ত নেওয়া যাচ্ছেনা। পাঁশকুড়ায় এদিন রক্তদান শিবিরের উদ্যোক্তা ছিল চার নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক উন্নয়ন মঞ্চ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পশ্চিমের বিধায়িকা ফিরোজা বিবি, রাজ্যের জনসম্পদ উন্নয়ন মন্ত্রী ডক্টর সৌমেন মহাপাত্র, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র প্রমূখ।

এদিনের রক্তদান শিবিরে সামাজিক দূরত্ব, হাত সানিটাইজড করা, মুখে মাস্ক থাকা প্রভৃতি বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে রক্ত নেওয়ার কাজ করা হয় । রক্ত সংগ্রহের কাজটি করেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ।