ভারত নিউজ, পাঁশকুড়া – সম্প্রতি ভিন রাজ্য থেকে এসেছেন বহু পরিযায়ী শ্রমিক। ফলে করোনা সংক্রমণের সংখ্যাও বৃদ্ধি পায়। হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হলেও তারা সেগুলি ঠিকঠাক মেনে চলছে কিনা সব সময় জানা সম্ভব হয়না। অনেকে নিজের গ্রামের প্রাথমিক স্কুলেও কোয়ারেন্টাইনে থাকছেন তবে প্রাথমিক স্কুলে নাগরিক পরিষেবা সব ক্ষেত্রে সুবিধাজনক নাও হতে পারে। এই কারণে প্রশাসন পাঁশকুড়া বনমালী কলেজকে কোয়ারেন্টাইন সেন্টার করার সিদ্ধান্ত নেয় ।

পাঁশকুড়া বনমালী কলেজকে করা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার ।

পশ্চিমবঙ্গের বৃহত্তম কলেজগুলির মধ্যে অন্যতম পাঁশকুড়া বনমালী কলেজ। এখানে বহু পরিযায়ী শ্রমিক থাকতে পারবে এবং উন্নত পরিকাঠামো থাকায় নাগরিক পরিষেবার সমস্যা হবেনা। একসাথে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক রাজ্যে ফেরায় এত জনকে রাখা নিয়ে সমস্যা হয়েছিল। পাঁশকুড়া বনমালী কলেজ এর মত বৃহৎ কলেজকে কোয়ারেন্টাইন সেন্টার করা হলে সেই সমস্যা অনেকটাই দূর হবে। তাছাড়া এখান থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বড়মা অস্থায়ী করোনা হাসপাতাল সামনে। এর ফলে ডাক্তাররা যেকোনো সময়ে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে আসতে পারবে এবং কারো স্বাস্থ্য সন্দেহজনক মনে হলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে ।