মহিলা মোর্চার নতুন সভানেত্রী নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। তিনি গতবছর লোকসভা ভোটের আগে রাজনীতিতে যোগদান করেন। যাদবপুর আসনে প্রার্থী হওয়ার জন্য তার নাম একবার ভেসে উঠেছিল যদিও শেষ পর্যন্ত হননি। তিনি মহিলা মোর্চার নতুন সভানেত্রী নির্বাচিত হলেন। নতুন কমিটির সঙ্গে তিনি আজ একটি সভাও করেন। অগ্নিমিত্রা আসানসোলে এক ডাক্তার ও শিক্ষাবিদের পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আসানসোলের লরেটো কনভেন্টে পড়াশুনা করেন ,পরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতকোত্তর এবং বিড়লা ইনস্টিটিউটের লিবারেল আর্টস ও ম্যানেজমেন্ট বিজ্ঞানের ফ্যাশন স্কুল থেকে ডিপ্লোমা করেন।

অগ্নিমিত্রা তার কর্মজীবন ২০০১-০২ সালে শুরু করেন। তিনি শ্রীদেবীর ব্যক্তিগত পোশাক ডিজাইন করেন। তিনি চলচিত্র অভিনেত্রী এশা দেওলের কিছু পোশাক নকশা করেন। অগ্নিমিত্রা মে,২০১২ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনকে তার কলকাতা সফরকালীন একটি সবুজ এবং হালকা বাদামি কাঁথার স্টোল উপহার দেন। তিনি নিজে হাতে উপহার না দিতে পারলেও,পরবর্তীকালে প্রাক্তন ফার্স্ট লেডি, আমেরিকান সেন্টারের জেফ্রি কে রেনেউয়ের মাধ্যমে পাঠানো একটি চিঠিতে উপহার প্রাপ্তি স্বীকার করেন। চিঠিটি এইপ্রকার: “প্রিয় শ্রীমতি পল, সুন্দর শাল ও চাদরের জন্য আপনাকে ধন্যবাদ, যেগুলি আপনি, কলকাতায় আমার সফরের সময়,আমাকে দিয়েছেন।

আমি আপনার ভাবুকতার প্রশংসা করি, এবং আপনার ফ্যাশন ডিজাইন কোম্পানির অব্যাহত সাফল্যের জন্য, আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।” সম্প্রতি অগ্নিমিত্রা পাল দক্ষিণবঙ্গের সুন্দরবনের গ্রামের মহিলাদের ফ্যাশন প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে আগ্রহী হয়েছেন। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে কিছুদিন আগে তাকে প্রবল হেনস্থা করে ওই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ছাত্রী ।
তথ্যসূত্র – উইকিপিডিয়া ।