ভারত নিউজ – পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতাল থেকে আজ ছাড়া পেলেন নয় জন। প্রত্যেককে পিপিই পোশাক পরিয়ে হাসপাতাল থেকে গাড়িতে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতালের পক্ষ থেকে করতালি দিয়ে তাদের বিদায় ও সুস্থ শরীর কামনা করা হয় ।

হাসপাতাল থেকে করতালি দিয়ে বিদায় দেওয়া হচ্ছে ।

বড়মা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আফজল শাহ বলেন, বড়মা হাসপাতালে এই মুহূর্তে প্রায় আটানব্বই জন ভর্তি আছে, সংখ্যাটা আরো বাড়তে পারে। ভিন রাজ্যে কর্মরতরা বাড়ি ফেরায় আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। তিনি আরো বলেন, এই হাসপাতালে যারা করোনা আক্রান্ত হয়ে

সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে ।

এসেছেন প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালের ডাক্তার, সিস্টার, স্বাস্থ্যকর্মী, সুপারভাইজার প্রত্যেকের আন্তরিক চেষ্টায় আমরা এই জায়গায় আজ পৌঁছতে পেরেছি। অবিভক্ত মেদিনীপুর অধুনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের করোনা আক্রান্তদের চিকিৎসা এই হাসপাতালে করা হচ্ছে ।