ভারত নিউজ – সুন্দরবন অঞ্চলে আমফান দুর্গতদের পাশে এসে দাঁড়ালো শিক্ষক সংগঠন বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে দুর্গতদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। এছাড়া সংগঠনের প্রতিনিধিরা দুর্গতদের সাথে কথা বলেন এবং তাদের অসহায় অবস্থার কথা সরকার ও প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

বি জি টি এ করোনা মহামারীতে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল এবং সরকারি তহবিলে সাহায্য করেছিল। বিজিটিএ একটি শিক্ষক সংগঠন। রাজ্যের সরকার অনুমোদিত স্কুল ও মাদ্রাসার গ্র্যাজুয়েট শিক্ষকদের একটি সংগঠন। তারা তাদের বিভিন্ন বঞ্চনা ও দাবি-দাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলন হাইকোর্ট থেকে কলকাতার রাজপথ পর্যন্ত গড়িয়েছিল তবে মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগে বি জি টি এ সংগঠন শুধুমাত্র শিক্ষক সমাজের মধ্যেই নিজেদের কাজকর্ম আবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে। একই সাথে দীর্ঘ স্কুল বন্ধে বিকল্প শিক্ষার ব্যবস্থা করতে তারা স্টুডেন্ট কর্নার নামে একটি অনলাইন শিক্ষার মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করেছে। সুন্দরবন অঞ্চলে বিজিটিএর যে প্রতিনিধিদল ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিল তাতে নেতৃত্বে ছিলেন বি জি টি এর গুরুত্বপূর্ণ নেতা স্বপন কুমার মন্ডল । সংগঠনের লেন্সে সুন্দরবনের দূর্গত মানুষদের কিছু চিত্র তুলে ধরা হয়েছে যাতে দেখা যাচ্ছে দরিদ্র মানুষদের মাটির বাড়িগুলি কার্যত ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে তারা ।
