ভারত নিউজ – পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন রাজ্যে বাড়ছে মুরগির দাম ৷ লকডাউনের শুরুতে ব্রয়লার মুরগির দাম কমে দাঁড়িয়েছিল একশো টাকায় তারপরে ক্রমশঃ বাড়তে বাড়তে এখন দুশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। লকডাউনে মানুষের আয় নেই তার উপরে মুরগির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় ক্রেতা ও বিক্রেতা উভয়েই । দাম বেড়ে যাওয়ায় দোকানে বিক্রি হচ্ছে আগের থেকে কম।

দুশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ।

ব্রয়লার মুরগি বাঙালির এখন একটা কমন খাদ্য কারণ খাসি মাংস, মাছের চেয়ে ব্রয়লার মুরগির মাংস কম দামে পাওয়া যায় তাই আমজনতার কাছে ব্রয়লার মুরগির কদর এত বেশি। লকডাউনের আগে আগে একটা গুজব রটে গিয়েছিল মুরগির মাংস খেলে করোনা ছড়াবে পরে চিকিৎসকরা আশ্বস্ত করেন মুরগির মাংসের সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই কার্যত হাঁফ ছেড়ে বাঁচেন মুরগি ব্যবসায়ী ও ও হ্যাচারি মালিকেরা। একটা সময় মুরগি বিক্রি কার্যত বন্ধের মুখে পড়েছিল। হ্যাচারিতে মুরগি বড় হয়ে যাওয়ায় বিক্রি করতে না পেরে মাথায় হাত পড়ে হ্যাচারি মালিকদের, বাধ্য হয়ে একশো টাকার কমেও মুরগি বিক্রি করে কিন্তু কিছুদিন হলো ব্রয়লার মুরগির দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। কবে দাম কমবে কিছু বোঝা যাচ্ছেনা। অন্ধ্রপ্রদেশে কিছুদিন আগে মুরগির মাংসের দাম ২৮০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত হয়ে যায়। চাহিদা, যোগানের ঘাটতি, পরি বহন অপ্রতুল থাকায় দাম বেড়ে যায় ।