ভারত নিউজ – মারা গেলেন উড়িষ্যার বিখ্যাত নিউরোলজিস্ট ও নিউরো সার্জেন ডাক্তার সনাতন রথ। তাঁর মৃত্যুতে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গভীর শোক প্রকাশ করেছেন ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন। উড়িষ্যার স্বাস্থ্য শিক্ষাতেও তিনি ব্যক্তিগতভাবে সহায়তা করেছিলেন।

ডাক্তার সনাতন রথের চিত্র ।

নার্ভের জটিল সমস্যা সমাধানের জন্য তিনি স্বনামধন্য চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি একাধারে নিউরোলজিস্ট ও নিউরো সার্জেন দুটিতেই পারদর্শিতা অর্জন করেছিলেন। তিনি পাটনা মেডিকেল কলেজ থেকে নিউরোলজি পাস করেন এবং সিএমসি ভেলোর থেকে নিউরো সার্জেন হিসেবে পাস করেন। ১৯৯১ সালে তিনি উড়িষ্যার স্বাস্থ্য শিক্ষায় ডাইরেক্টর নিযুক্ত হয়েছিলেন। পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা যন্ত্রণাদায়ক নার্ভের সমস্যায় ভুগছিলেন তারা প্রতিবেশী উড়িষ্যা রাজ্যে গিয়ে ওনার শরণাপন্ন হতেন। ওনার মৃত্যুতে শুধু উড়িষ্যা নয় পশ্চিমবঙ্গের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হলেন ।