ভারত নিউজ – ছোটবেলা থেকেই মানুষ পরিচিত হয় ডেটলের সঙ্গে। করোনার সংক্রমণের কিছুদিন পর থেকেই বাজারে প্রবল চাহিদা দেখা দেয় ডেটলের। চাহিদা বাড়তে বাড়তে এখন বাজার থেকেই ডেটল উধাও। অনেক খুঁজলে এক আধটা ছোট শিশি পাওয়া যেতে পারে। ডেটল দিয়ে জামা কাপড় ধুলে, জলে দিয়ে স্নান করলে করোনার জীবাণু মরে যায় এই ধারণা থেকেই যথেচ্ছ ডেটলের ব্যবহার শুরু হয় আর তাতেই ঘাটতি দেখা দেয় ডেটলের।

লকডাউন চলাকালীন অন্যান্য জিনিসের মত ডেটলের উৎপাদনও কম হয়েছে। চাহিদা ও যোগানের ভারসাম্য নষ্ট হয়েছে। কাটাছেঁড়ায়, চিকিৎসা সংক্রান্ত কাজে পাওয়া যাচ্ছেনা ডেটল। করোনা প্রতিরোধ করার জন্য জামা কাপড় সাবান দিয়ে ধোয়া হলেই যথেষ্ট তাছাড়া ডেটল দিয়ে জামা কাপড় ধোয়ার পরামর্শটা কোন বিশেষজ্ঞ দিয়েছেন কারও জানা নেই। ফলে দরকারি কাজে পাওয়া যাচ্ছে না ডেটল। এত বছরেও ডেটলের বিকল্প সেরকম কিছু আসেনি, এলেও মানুষের আস্থা অর্জন করতে পারেনি। বাচ্চাদের খেলাধুলো করতে গিয়ে কাটা-ছেঁড়া হয়েই থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তুলো দিয়ে একটু ডেটল লাগিয়ে দেওয়া হয় কিন্তু সেটাই এখন উধাও। করোনা প্রতিরোধ করার জন্য মানুষ মাস্ক, গ্লাভসকে গুরুত্ব না দিলেও ডেটলকে বড্ড বেশি গুরুত্ব দিয়েছে। যোগান অব্যাহত রাখার জন্য ডেটল কোম্পানিকে উৎপাদন আরো বাড়াতে হবে।