ভারত নিউজ, পাঁশকুড়া – দুই করোনা আক্রান্তকে নিয়ে পাঁশকুড়ার বড়মা হাসপাতালমুখি একটি অ্যাম্বুলেন্স মর্মান্তিক দুর্ঘটনার মুখে পড়লো। পাঁশকুড়ার মেছোগ্রাম মোড়ে অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। অ্যাম্বুলেন্সের চালক ঘটনাস্থলেই মারা যান। করোনা আক্রান্ত এক ব্যক্তি হাসপাতালে মারা
যান। করোনা আক্রান্ত আর একজন ব্যক্তি গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাইওয়েতে গাড়ির গতি সবসময়ই বেশি থাকে।

তাছাড়া অ্যাম্বুলেন্সের রাস্তায় ছাড় থাকে। অ্যাম্বুলেন্সের গতিও সবসময় বেশি হয় ফলে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং দুর্ঘটনার ক্ষতিও প্রবল আকার নেয় ৷