ভারত নিউজ – আজ বিশ্ব রক্তদাতা দিবসে পাঁশকুড়ায় সিপিআইয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন দাশঠাকুর। উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক অশোক দিন্দা, পাঁশকুড়া পূর্বের বিধায়ক ইব্রাহিম আলী প্রমূখ। প্রত্যেক রক্তদাতাকে একটি করে আমগাছের চারা উপহার দেওয়া হয়।

আমফান ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ গাছ নষ্ট হয়েছে, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য গাছের চারা উপহার দেওয়া হয়। চিত্তবাবু বলেন যথাযথ সামাজিক দূরত্ব ও প্রত্যেকে মাস্ক পরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা পঁয়ষট্টি জন রক্তদাতা যাতে রক্তদান করেন। কয়েকজন মহিলাও রক্তদান করেন। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহের কাজটি করে। এদিনের রক্তদান শিবিরে একটি বিশেষ আকর্ষণ ছিল এক শিক্ষক পরিবারের সাতজন সদস্য রক্ত দান করেন। চিত্তবাবু প্রত্যেক রক্তদাতাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে সর্বত্র ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। শিবির গুলি থেকে সংগৃহীত রক্ত দুদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে । নিজস্ব চিত্র।