ভারত নিউজ – পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সিদ্ধা দু নম্বর অঞ্চলের একটি রাস্তা বেহাল হয়ে আছে। ঢালাই তো দূরের কথা মোরামটাও ঠিকমতো নেই। বৃষ্টি হলেই রাস্তার কিছু অংশে জল জমে যায় অথচ এই রাস্তা দিয়ে গোপালনগরহাট বিহারীলাল বিদ্যাপীঠের বহু ছাত্র-ছাত্রী স্কুলে যাতায়াত করে।

অঞ্চল অফিস, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যাওযার জন্য এটি প্রধান রাস্তা। অনেক সময় অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়ে পড়ে কিন্তু রাস্তার এই অবস্থা থাকলে অ্যাম্বুলেন্সের যেতে সমস্যা হতে পারে।

কোলাঘাট ব্লকের অনেকগুলি গ্রামের যোগাযোগের ও যাতায়াতের মাধ্যম এই রাস্তাটি। উল্লেখ্য, কোলাঘাট উন্নত ব্লক কিন্তু সেখানে এই রাস্তাটি একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে আছে ।