ভারত নিউজ – করোনা মহামারীতে মানুষের পাশে থাকতে থাকতে এবং করোনার বিরুদ্ধে লড়তে লড়তে নিজেই আক্রান্ত হলেন। আক্রান্ত হলেন শিলিগুড়ির পথের সাথী, বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য্য। পথের সাথী কারণ সারাক্ষণ শিলিগুড়ির মানুষের পাশে থাকেন। ভোটে হেরে গেলেও এবং জিতে গেলেও। শিলিগুড়ির রাস্তায় নেমে কাজ করেন ।

উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি, স্বাভাবিকভাবেই বহু মানুষের এবং বহু এলাকার মানুষের আনাগোনা এইরকম জায়গা করোনা ভাইরাসের স্বর্গরাজ্য। শিলিগুড়ির বিধায়ক এবং বিদায়ী মেয়র। মেয়াদ উত্তীর্ণ বোর্ডের প্রশাসক নিযুক্ত হওয়ার অফার পেলেও ফিরিয়ে দিয়েছিলেন হেলায় তবে আপাতত করোনা আক্রান্ত হয়ে অন্য লড়াইতে অশোক ভট্টাচার্য্য। রাজ্যে হাই প্রোফাইল নেতা, মন্ত্রী, বিধায়কদের মধ্যে প্রথমে আক্রান্ত হয়েছিলেন সুজিত বসু তবে তিনি এখন ভালো আছেন।