ভারত নিউজ, পাঁশকুড়া – পাঁশকুড়ার কেশাপাটে এক ব্যক্তি করোনা পজিটিভ। তাঁকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পাঁশকুড়ার বড়মা হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি ভিন রাজ্য থেকে থেকে আসেননি। পাঁশকুড়ার কেশাপাট বাজারে তাঁর একটি ওষুধ দোকান ছিল এবং তিনি সেখানে প্র্যাকটিস করতেন।

বয়স পঁয়ষট্টি বছরের মতো । তিনি জানান তিনি একবার কলকাতা গিয়েছিলেন। এছাড়া তিনি বাইরে কোথাও যাননি তবে যেহেতু তাঁর ওষুধ দোকান এবং তিনি প্র্যাকটিস করতেন সেহেতু তাঁর সংস্পর্শে অনেকেই এসেছেন বলে মনে করা হচ্ছে যদিও সংস্পর্শে আসা ব্যাক্তি পজেটিভ হবে তার কোনো মানে নেই তবে এক্ষেত্রে সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হয়। উল্লেখ্য, এর আগে তমলুকের বল্লুক গ্রামে একজন গ্রামীণ চিকিৎসক করোনা পজিটিভ হয়েছিলেন, বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে গ্রামবাংলার মানুষের চিকিৎসা অনেকটাই গ্রামীণ চিকিৎসকদের ওপর নির্ভরশীল। তাঁরা মাস্ক, গ্লাভস, হেডমাস্ক প্রভৃতি পরে যতটা সম্ভব সতর্ক হয়ে চিকিৎসা চালিয়ে যান।