ভারত নিউজ, কলকাতা – মহিলা মোর্চার কলকাতায় সিপিআইএমের দলীয় মুখপত্রের দপ্তরের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড হয়। ওই সংবাদপত্রে ভারতীয় সৈন্য ও চিনা সৈন্যকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ( এই খবরের সত্যতা ভারত নিউজ যাচাই করেনি )।

এই সংবাদের প্রতিবাদে মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মহিলা কর্মীরা ওই সংবাদপত্রের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। পুলিশ অগ্নিমিত্রা পালসহ কয়েকজন মহিলা কর্মীকে গ্রেফতার করে । উল্লেখ্য, মহিলা মোর্চার দায়িত্ব পাওয়ার পর থেকেই অগ্নিমিত্রা পালকে বেশ চড়া মেজাজেই দেখা যায়। সাধারণত সেলিব্রিটিদের ভোটের মুখে দেখা যায়, মাঠে-ময়দানে খুব একটা দেখা যায়না সেক্ষেত্রে বলা যেতে পারে অগ্নিমিত্রা পাল লকেট চ্যাটার্জির পথেই হাঁটছেন । তিনি এর আগেও একবার কলকাতার রাজপথে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন ৷