ভারত নিউজ, পাঁশকুড়া – গতকাল পাঁশকুড়া পৌরসভার উদ্যোগে লাদাখে চিনা সেনাবাহিনীর বর্বরোচিত আক্রমণে শহীদ পশ্চিমবঙ্গের দুজন সৈনিকসহ কুড়ি জন ভারতীয় সৈনিকের স্মৃতির উদ্দেশ্যে পৌরভবনের সম্মুখে মোমবাতি জ্বালানো হয় এবং শহীদ বেদীতে মাল্যদান করা হয়।

শহীদ বেদিতে মাল্যদান করেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র। এছাড়া, এক স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর সুকুমার ভূঁইয়া, সেখ সমিরুদ্দিন, শিক্ষক মানস কুমার দাস, পৌরসভার আধিকারিক মনোজ কুমার দাস প্রমূখ। উল্লেখ্য, এই আক্রমণে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একজন এবং আলিপুরদুয়ার জেলার একজন সৈনিক শহীদ হয়েছেন ।