ভারত নিউজ- সম্প্রতি রাজ্যসভার কয়েকটি আসনে নির্বাচন হলো। বিজেপি এবং সহযোগী সেই সঙ্গে বিজেপি ঘনিষ্ঠ দলগুলি অধিক আসনে জেতায় রাজ্যসভায় এনডিএর ক্ষমতা বৃদ্ধি হল। মোদি সরকার লোকসভায় দু বারই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অপ্রতিরোধ্য ছিল কিন্তু বারবার বেকায়দায় পড়েছিল রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায়। কখনও বিল পাশ করাতে গিয়ে আটকে গিয়েছে কখনও বিরোধীদের সঙ্গে আপস করতে হয়েছে কিন্তু এই মুহূর্তে সরকার সেই বাধা অনেকটাই কাটিয়ে উঠেছে। রাজ্যসভায় এই মুহূর্তে বিজেপির একারই রয়েছে ৮৫ টির মতো আসন, এনডিএ একশো পেরিয়ে গিয়েছে। এছাড়া রয়েছেন রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ, যেমন

সাংবাদিকতায় স্বপন দাশগুপ্ত, ক্রীড়াক্ষেত্রে মেরিকম। রাজ্যসভার ভোটাভুটিতে এই ভোটগুলো এনডিএর পক্ষেই যাবে। এছাড়া এন ডি এ ঘনিষ্ঠ বিজেডি যার ছটি আসন রয়েছে, এআইএডিএমকে, ওয়াই এস আর কংগ্রেস, এছাড়া আরো ছোটখাটো দল রয়েছে। রাজ্যসভায় বিল পাস করাতে খুব একটা অসুবিধা হবে না। এতে একটা সুবিধা রয়েছে সরকার তার প্রয়োজনীয় বিলগুলি নিম্নকক্ষের সঙ্গে সঙ্গে উচ্চ কক্ষেও পাশ করিয়ে নিতে পারবে যদিও বিরোধীরা বিলগুলি নিয়ে সভায় তর্ক বিতর্ক করতে পারে কিন্তু আদতে সবকিছুই গিয়ে দাঁড়ায় ভোটাভুটিতে পাস হলো কিনা। তবে এর আরেকটা অন্যদিক রয়েছে কোন বিল দেশের জন্য হিতকর নাও হতে পারে, শিল্পপতি বা বণিকমহলের পক্ষে হিতকর বিল হতে পারে, প্রাইভেটাইজেশন বা বিলগ্নীকরণ সংক্রান্ত বিলগুলি যেগুলি বিরোধীরা, দেশের নাগরিকরা এমনকি সংঘ পরিবার বিরোধিতা করে আসছে সেগুলি আটকানো সমস্যা হয়ে যাবে। রাজ্যসভায় বিল পাস করাতে সমস্যা না হলে সরকারি নীতিতে কিছু পরিবর্তন আসতে পারে। এতদিন যেগুলি সরকার রয়েসয়ে করতো সেগুলো এবার দুরন্ত গতিতে করবে তাতে দেশবাসীর কিছু ক্ষেত্রে ভালো হবে আবার কিছু ক্ষেত্রে খারাপও হতে পারে। তবে লোকসভার সাথে রাজ্যসভার তুলনা করলে হবেনা। লোকসভায় বিজেপির নিজের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। রাজ্যসভায় এনডিএ ধরে নিলাম মনোনীতরা এন ডি একে সমর্থন করবে, বন্ধু দল সবাইকে নিয়ে বিল পাস করাতে হবে। বন্ধু দলগুলি সবক্ষেত্রে সমর্থন নাও করতে পারে এমনকি তার নিজের শরিক দলগুলিও সব ক্ষেত্রে যে সমর্থন করবে তার কোনো মানে নেই। রাজ্যসভায় এই মুহূর্তে ২৪৫ টি আসন রয়েছে তবে বিরোধীরা একজোট হয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেবে তার কোনো মানে নেই। অনেক সময় দেখা গিয়েছি ভোটাভুটিতে সরকারবিরোধী দলগুলি উপস্থিতিই থাকেনি। তবে সব মিলিয়ে বিজেপি সুবিধাজনক অবস্থায় রয়েছে। বেঙ্কাইয়া নায়ডু রাজ্যসভার চেয়ারম্যান যেখানেও বিজেপি তার আধিপত্য বজায় রেখেছে ।