ভারত নিউজ – করোনা আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম মৃত্যু হল বিধায়কের। ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ বেশ কয়েকদিন আগে কোভিড- 19 আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মাল্টি অর্গান ফেলিওরে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ফলতা

বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক ছিলেন। এছাড়া তিনি ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে ছিলেন। দলের জন্মলগ্ন থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। উল্লেখ্য, রাজ্যের অন্য দুই বিধায়ক বিধান নগরের সুজিত বসু এবং শিলিগুড়ির অশোক ভট্টাচার্য করোনা আক্রান্ত হয়েছিলেন তবে তাঁরা বর্তমানে সুস্থ রয়েছেন। তমোনাশ ঘোষের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। তবে কয়েকদিন আগেই জানা গিয়েছিল তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়েছে ৷