ভারত নিউজ – তৃণমূল কংগ্রেসের সারা বছরের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম শহীদ দিবস পালন। প্রতিবছর একুশে জুলাই পালন করা হয়। ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী থাকার সময় রাইটার্স বিল্ডিং এর সামনে পুলিশের গুলিতে তেরোজন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সময় এবং তারপর তৃণমূল গঠন হওয়ার পর শহীদ দিবস পালন করে থাকে। শহীদ দিবস নিয়ে প্রায় এক মাস ধরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে প্রস্তুতি ও উন্মাদনা থাকে। সারাবাংলা থেকে লক্ষাধিক লোকের সমাগম হয়। উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এক দুদিন আগে থেকেই সমর্থকদের আসা শুরু হয় তবে এবারে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

বিশ্বজুড়ে মহামারী, এখন কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে তাছাড়া রাজ্যে ৩১শে জুলাই পর্যন্ত লকডাউন থাকছে তাই বিগত বছরগুলোর ন্যায় শহীদ দিবস পালন করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় একুশে জুলাই এর শহীদ দিবস পালন হবেনা । তবে কোনও ভার্চুয়াল সভা হবে কিনা সেটা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের ওপর নির্ভর করছে।