ভারত নিউজ- জুলাইয়ের প্রথমে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল কিন্তু সেগুলো হচ্ছেনা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানান মূল্যায়ন কিভাবে হবে সেটা পরে জানানো হবে। ঐ পরীক্ষাগুলি বাতিল করা হলো। আদালতের নির্দেশের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ইংরেজি মাধ্যম বোর্ডগুলির উচ্চ

মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত আদালতের গাইডলাইন মেনে নেওয়া হয়েছে । তাছাড়া, পুরো জুলাই মাস লকডাউন থাকছে, এই মুহূর্তে সংক্রমণও বাড়ছে সম্ভবত সেই কারণে ঝুঁকি না নিয়ে জুলাইয়ের প্রথমে পরীক্ষা না নিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাছাড়া, এক্ষেত্রে সুপ্রিমকোর্টের পরামর্শকেও মান্যতা দেওয়া হয়েছে। ৩১ শে জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। তবে মূল্যায়নের পদ্ধতিতে কেউ যদি সন্তুষ্ট না হয় সে ক্ষেত্রে মহামারির প্রকোপ কমলে ভেবে দেখা হবে বিকল্প পদ্ধতি। তবে,ঐচ্ছিক প্রসঙ্গে সিবিএসসি বোর্ডের অধিকাংশ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে সম্মতি দিয়েছিল আবার আইসিএসসি বোর্ডের অনেকেই পরীক্ষা না দেওয়ার পক্ষে সম্মতি জানিয়েছিল । শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের গাইডলাইনকে তারা সম্মতি দেয়। আপাতত মনে করা হচ্ছে মহামারীর গতি-প্রকৃতির ওপরে পরীক্ষার্থী ও ছাত্র-ছাত্রীদের গতিপ্রকৃতি নির্ধারিত হবে ।