ভারত নিউজ – পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জে আজ এক সন্ত্রাসবাদী হামলা হয়। চারজন বন্দুকবাজ সন্ত্রাসবাদী এই হামলা চালায়। এই হামলায় চারজন নিরাপত্তারক্ষী, একজন পুলিশ এবং একজন দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ নিহত হয়েছেন। ওই চারজন সন্ত্রাসবাদীও নিহত হয়েছেন। করাচির যে স্টক এক্সচেঞ্জে হামলা হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। বহু ব্যাংক ওখানে অবস্থিত। কোনও সন্ত্রাসবাদী সংগঠন এখনো পর্যন্ত এই ঘটনার দায়

নেয়নি তবে গত কয়েক বছর ধরেই করাচির আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বিশেষত রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ অবস্থা। পাকিস্তানের বিরুদ্ধে বারবার সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বা উদাসীনতার অভিযোগ করেছে। অভিযোগ করেছে কখনও ভারত কখনও আমেরিকা। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদী হামলা এর আগেও হয়েছে আর এই হামলায় পরে তদন্তে জানা গিয়েছে বিদেশের কোনো সংগঠনের ভূমিকা ছিলনা। পাকিস্তানকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসবাদের প্রতি কঠোর মনোভাব দেখাতে হবে তার

নিজের, প্রতিবেশী দেশ ভারতের এবং বিশ্বের শান্তির জন্য, নাহলে ভবিষ্যতে এই সমস্ত কাজ নিয়ন্ত্রণে আনতে পারবেনা তখন পাকিস্তানকেও তার ফল ভুগতে হবে। জানা গিয়েছে এই হামলার পর পুলিশ হামলাকারীদের গাড়ি থেকে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে যা অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের তালিকায় পড়ে। এর থেকে অনুমান করা যায় এই কাজ কোন খুচরো সংগঠনের কাজ নয়। হামলাকারীরা একটি গাড়িতে করে এসেছিল । এই হামলায় মোট মৃতের সংখ্যা দশ।