ভারত নিউজ, পূর্ব মেদিনীপুর – মন্দারমনির সমুদ্রে ভেসে এলো বিরাট আকৃতির তিমি তবে তিমিটি মৃত। তিমিটি সংরক্ষন করা হবে নাকি বালিয়াড়িতে পুঁতে ফেলা হবে সেটা এখনও ঠিক হয়নি। দীঘা, মন্দারমনির সমুদ্র বঙ্গোপসাগরের তবে সমুদ্র বিশেষজ্ঞদের মতে তিমিটি বঙ্গোপসাগরের নয় প্রশান্ত মহাসাগরের। অন্যান্য জীব জন্তুর মত সমুদ্রের জলজ প্রাণীও খাদ্যের

সন্ধানে ছড়িয়ে যায়। তিমির মৃত্যুর কারণ হিসেবে অনুমান করা হচ্ছে জাহাজের সঙ্গে ধাক্কায় মৃত্যু হয়ে থাকতে পারে। সমুদ্রে এরকম দুর্লভ জীবজন্তু বা অন্য কিছু পাওয়া গেলে মেরিন এক্যুয়ারিয়ামে সংরক্ষণ করা হয়। তিমিটি দেখতে সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় জমে ৷ লকডাউন চলায় দীঘা,

মন্দারমনিতে এখন সেরকম মানুষের আনাগোনা নেই স্বাভাবিক সময় হলে পর্যটকদের কাছে এটা একটা আকর্ষণীয় জিনিস হয়ে থাকতো ।
