ভারত নিউজ (জেলার খবর), পূর্ব মেদিনীপুর – আজ ডাক্তার দিবস পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্নভাবে পালিত হল। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকেও পালন করা হয়। কোলাঘাট থানায় বিধান রায়ের ছবিতে মাল্যদান করা হয়। দীঘায় বিধান রায়ের মূর্তিতে মাল্যদান এবং  দীঘা স্টেট  জেনারেল হাসপাতালের  সুপারকে  পুষ্পস্তবক দিয়ে  সংবর্ধনা দেন রাজ্যের জলসম্পদ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

দীঘায় বিধান রায়ের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পাতন্দা, ইটারা প্রভৃতি গ্রামীণ হাসপাতালে সিপিআই মহিলা শাখার পক্ষ থেকে রোগী, চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী সকলকে ফুল ও স্বাস্থ্যকর খাদ্য সংবর্ধনা ও উপহার হিসেবে দেওয়া হয়। পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন দাসঠাকুর বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যদান করেন এবং কর্মসূচিতে অংশগ্রহণ করেন সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্যা সংযুক্তা মাইতি ও অন্যান্যরা।

পাঁশকুড়ায় রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ফুল দেওয়া হয় সিপিআই মহিলা শাখার পক্ষ থেকে।

কাঁথি উত্তর কেন্দ্রের বিধায়ক বনশ্রী মাইতির উদ্যোগে ‘ দুধে ও ফলে ‘ নামক একটি কর্মসূচির মাধ্যমে মা ও শিশুদের পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়।

কাঁথি ও রামনগরে মা ও শিশুদের দুধ ও ফল দেওয়া হয় ।

দেশপ্রাণ ব্লক, রামনগর ব্লকে এই কর্মসূচি পালিত হয়। কাঁথি শহরে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

কাঁথিতে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রক্তদান করা হয় ।

ভূপতিনগরে পুলিশের পক্ষ থেকে চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

ভূপতিনগরে পুলিশের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানানো হয় ।

মহামারীর পরিস্থিতিতে চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন সেই কারণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবছরের ডাক্তার দিবসে অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে তাদের সংবর্ধনা ও সম্মানিত করা হয়।