ভারত নিউজ – করোনাকে জয় করলেন নিরানব্বই বছরের এক বৃদ্ধ। ডায়মন্ডহারবার পুরসভার বাসিন্দা ওই বৃদ্ধ প্রাক্তন সমর কর্মী। করোনায় আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হলে ও মনোবল অদম্য হলে এই বয়সেও করোনাকে হারিয়ে বাড়ি ফেরা যায় সেটা তিনি প্রমাণ করলেন। প্রাক্তন সমর কর্মীর এই বয়সেও শরীর ও মনের তেজ রণক্ষেত্রের তাজা সৈনিকের মতন অক্ষুন্ন রয়েছে । বিভিন্ন মহলের পক্ষ থেকে আজ থাকে শুভেচ্ছা জানানো হয় ।
