ভারত নিউজ – আজ সকালে লাদাখের লে’তে অকস্মাৎ হাজির হয়ে যান প্রধানমন্ত্রী। এটি ভূপৃষ্ঠ থেকে এগারো হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থিত। সঙ্গে ছিলেন সেনাপ্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। অনুমান করা হচ্ছে ভারত চীন উত্তেজনার প্রেক্ষিতে তিনি সেনাকে উৎসাহ দেবার জন্য নিজেই সশরীরে হাজির হয়েছেন। আইটিবিপি জওয়ানদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সেই সঙ্গে একটা বার্তা দেওয়া হলো এই ভারত ১৯৬২ সালের ভারত নয় ।

উল্লেখ্য, গত মাসে সীমান্তে ভারত-চীন উত্তেজনার প্রেক্ষিতে চীনা সেনাবাহিনীর হামলায় ভারতের কুড়ি জন সেনা প্রাণ হারান। পাল্টা ভারতের আক্রমণে চীনের কর্নেলসহ কয়েকজন সেনা প্রাণ হারান ।

এরপর, ভারত ও চীন উভয় পক্ষই সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। সেই সঙ্গে ভারত নজরদারি আরো তীক্ষ্ণ করেছে ।