ভারত নিউজ – নিউটাউনে আজ দিলীপ ঘোষ এক চা চক্রে মিলিত হন। উল্লেখ্য, এর আগে নিউটাউনে তিনি আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি বিধাননগরে ভাড়া বাড়ি থেকে নিউটাউনে নতুন ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন তিনি। এদিন চা-চক্রে তিনি সোনার বাংলা গড়ার ডাক দেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র

মোদির প্রথম জীবন কেটেছে প্লাটফর্মে চা বিক্রি করে এই কারণে বিজেপি নেতা কর্মীরা জনসংযোগের মাধ্যম হিসেবে চা চক্র বা চায়ে পে চর্চাকে বেছে নেন । আজ সকালে প্রাতঃভ্রমণকালীন সময়ে তিনি চা চক্রের মাধ্যমে জনসংযোগ করেন ।

নিউটাউনে চা চক্রে সাংসদ দিলীপ ঘোষ ।