ভারত নিউজ – আগামী সপ্তাহে পুনরায় জুলাই মাসের মিড-ডে মিলের বরাদ্দ চাল আলু এবং তার সঙ্গে ডাল ও হ্যান্ড স্যানিটাইজার ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে। সেইসঙ্গে লকডাউনের শুরুতে বাংলার শিক্ষা পোর্টালে ছাত্র-ছাত্রীদের জন্য ক্লাস ভিত্তিক মডেল অ্যাক্টিভিটি টাস্ক আপলোড করা হয়েছিল। আপলোড করা প্রশ্নগুলির ছাপানো কপি জুলাই মাসে মিড – ডে মিলের সঙ্গে দেওয়া হবে । সমস্ত কিছু অভিভাবক অভিভাবিকাদের হাতে তুলে দেওয়া হবে। ছাত্রছাত্রীরা

স্কুলে আসতে পারবেনা। তার আগে স্কুল স্যানিটাইজড করা হবে। অপরদিকে স্কুলগুলি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ছাপানো বা জেরক্সের খরচ সর্বশিক্ষা দপ্তরে জমা দেবে ৷ ছাত্র-ছাত্রীদের বাড়িতে বসে প্রশ্নগুলির উত্তর করতে হবে এবং পরে স্কুল খুললে জমা দিতে হবে উল্লেখ্য, গতমাসে মিড- ডে মিলের চাল আলুর সঙ্গে আয়রন ট্যাবলেট দেওয়া হয়েছিল। আয়রন ট্যাবলেট স্কুল চলাকালীন শিক্ষক-শিক্ষিকারা সপ্তাহে একদিন করে খাওয়ান যেহেতু স্কুল বন্ধ তাই বাড়িতে সপ্তাহে একটি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল ।