ভারত নিউজ – প্রকাশিত হল কলকাতায় কনটেইনমেন্ট জোনের তালিকা। এছাড়া, কলকাতা বাদেও অন্যান্য জেলার কনটেইনমেন্ট ও বাফার জোনের তালিকা প্রকাশ করা হয়েছে তবে সমগ্র শহরকে কনটেইনমেন্ট না করে নির্দিষ্ট কিছু এলাকা কনটেইনমেন্ট করা হয়েছে। কলকাতা সহ রাজ্যের অন্যান্য শহরেও এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এমনকি কোথাও কোথাও নির্দিষ্ট একটি বাড়িকে কনটেইনমেন্ট করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে দেখা যাচ্ছে বরো আটে কনটেইনমেন্ট এলাকার সংখ্যা বেশি। কলকাতায় মোট আঠারোটি কনটেইনমেন্ট জোন রয়েছে। বরো আটে সাতটি কনটেইনমেন্ট জোন রয়েছে। এরপর বরো তিনে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেশি । কলকাতা কর্পোরেশনের ১৪১ টি ওয়ার্ডের মধ্যে যে এলাকাগুলিতে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে সেই এলাকাগুলি ৭০,৭, ৮৫, ৩১, ৭৪,৯৪, ১৩,১০৯ প্রভৃতি ওয়ার্ডের মধ্যে পড়ছে অর্থাৎ সর্বসাকুল্যে আটটি ওয়ার্ডের কিছু কিছু এলাকায় কনটেইনমেন্ট হচ্ছে । এছাড়া, ১৮৭২ টি আইসোলেশান ইউনিট রয়েছে । ৭০ নম্বর ওয়ার্ডে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেশি ।
