ভারত নিউজ – রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একটি নতুন প্রকল্প ‘জলস্বপ্ন’ প্রকল্প। রাজ্যে গ্রামীণ এলাকায় জলের সমস্যা রয়েছে বিশেষত গ্রীষ্মকালে এই সংকট প্রবল আকার নেয়। অনেক জায়গায় টিউবওয়েলগুলির জলস্তর নেমে যায়। এই প্রকল্পে রাজ্যের প্রতিটি ঘরে নলকূপের জল পৌঁছে দেওয়া হবে। পাঁচ বছরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে আটান্ন হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রী নবান্নে এই ঘোষণা করেন। শহরগুলিতে পৌরসভার মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহের ব্যবস্থা থাকলেও গ্রামগুলিতে নেই। এই প্রকল্পে রাজ্যের দু’কোটি পরিবার উপকৃত হবে ৷