এবিভিপি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে ।  আনুষ্ঠানিকভাবে ১৯৪৯ সালে নিবন্ধিত হয়েছে । এর প্রাথমিক উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কমিউনিস্ট প্রভাব প্রতিরোধ করা। মুম্বাইয়ের প্রফেসর যশবন্তরাজ কেলকার ১৯৫৮ সালে এর প্রধান সংগঠক হয়েছিলেন।

এবিভিপি নিম্ন-মধ্যবিত্তদের জন্য দুর্নীতি এবং সরকারী জড়তা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আন্দোলন করে । ১৯৭০ এর দশকের রাজনীতিতে এবিভিপি অগ্রণী ভূমিকা পালন করেছিল । এর ফলে গুজরাট এবং বিহারে ছাত্র ও কর্মীদের মধ্যে জনপ্রিয়তা বেড়েছিল। জরুরি অবস্থার পরে এই ধরনের প্রচেষ্টা থেকে এবিভিপি উল্লেখযোগ্য পরিমাণে সাফল্য অর্জন করেছে এবং সদস্যপদ বৃদ্ধি করেছে।

১৯৭৪ সালের মধ্যে, এবিভিপির ৭৯০ ক্যাম্পাস জুড়ে ১৬০,০০০ সদস্য ছিল এবং ছাত্র নির্বাচনের মাধ্যমে  দিল্লি বিশ্ববিদ্যালয়  সহ কয়েকটি বিশিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির নিয়ন্ত্রণ অর্জন করেছিল । ১৯৮৩ সালের মধ্যে, সংগঠনের ২৫০,০০০ সদস্য এবং ১১০০ শাখা ছিল। ১৯৯০ এর দশকে এবিভিপি বৃদ্ধি পেয়েছিল এবং নরসিংহ রাও সরকার কর্তৃক গৃহীত অর্থনৈতিক উদারীকরনের  ফলে আরও সমর্থন পেয়েছিল । এটি ভারতের বৃহত্তম ছাত্র সংগঠন বলে দাবি করে। 

এবিভিপি দাবি করে তারা বিজেপির ছাত্র সংগঠন নয় আরএসএস এর ছাত্র সংগঠন তবে বিজেপি এবং এবিভিপি উভয়েই সংঘ পরিবারের সদস্য। এবিভিপি বর্তমানে বিভিন্ন জায়গায় ছাত্রীদের একটি প্রশিক্ষণ দিচ্ছে যাতে তারা নিজেরাই আত্মরক্ষা করতে সক্ষম হয়। সম্প্রতি এবিভিপি বারানসি, গুজরাটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে আবার হায়দ্রাবাদে তারা জয়লাভ করেছে। পশ্চিমবঙ্গে সম্প্রতি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবিভিপি বিরোধী পরিসরটি দখল করেছে ৷

অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং প্রমূখ বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের হাতেখড়ি হয়েছিল এবিভিপি থেকে ।