ভারত নিউজ – পরিবর্তিত পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই এর শহীদ দিবস পালিত হবে বুথে বুথে কারণ মহামারীর জন্যে জমায়েত, বড় সভা এগুলো করা যাচ্ছেনা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। সেইসঙ্গে নতুন করে আবার আংশিক লকডাউন শুরু হয়েছে। সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সারা বছরের বিভিন্ন কর্মসূচির মধ্যে সর্ববৃহৎ কর্মসূচি একুশে জুলাই এবং এটা প্রতি বছর পালিত হয়। লক্ষাধিক মানুষের সমাগম হয় এবং কলকাতার দূরবর্তী জেলাগুলি থেকে দু-তিনদিন আগে থেকেই আসা শুরু হয় । তবে, দলনেত্রী এবং অন্যান্য প্রথম সারির নেতৃবৃন্দ তাঁরা হয়তো ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দিতে পারেন ৷