ভারত নিউজ – উত্তর দিনাজপুরের সংরক্ষিত আসন হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। তাঁর বাড়ি রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম পঞ্চায়েতের মধ্যে। তাঁর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের সামনে বারান্দা থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তবে বিধায়কের অপমৃত্যু কার্যত নজিরবিহীন ঘটনা এরাজ্যে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে তবে জানা গিয়েছে গতকাল রাতে তাঁকে বাড়ি থেকে কে বা কারা ডেকে নিয়ে যায় সুতরাং তারা বিধায়কের পরিচিত। ঘটনার তদন্ত হলে বিষয়টি স্পষ্ট হবে ৷