ভারত নিউজ – দুর্ভাগ্যজনকভাবে করোনায় রাজ্যের এক মহিলা আধিকারিক শহীদ হলেন। তিনি পুরুলিয়া দু- নম্বর ব্লকের বিডিও ছিলেন। পরবর্তীকালে চন্দননগরে গুরুত্বপূর্ণ সরকারী পদে আসীন ছিলেন। চন্দননগরের কাছে ডানকুনিতে যে সকল পরিযায়ী শ্রমিক এসেছিলেন তাদের দেখাশোনার কাজ করেছিলেন সম্ভবত তখনই তিনি করোনায় আক্রান্ত হন। এই মাসের এক তারিখ থেকে দশ দিনের ছুটি নিয়েছিলেন ছেলের জন্য। তখন থেকেই বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। জুন মাসের তিরিশ তারিখে বাড়ি ফেরার পর তলপেটে ব্যথা, জ্বর প্রভৃতি উপসর্গ দেখা যায়। তাঁর স্বামী ও শাশুড়ি মধ্যেও কিছু উপসর্গ দেখা যায়। তিনি প্রথমে নিজেই বাড়িতে নিজের মতো করে সাধারণ ওষুধ কিনে চিকিৎসা করেছিলেন নিজের এবং পরিবারের বাকি দুজনের। সামান্য জ্বর, গলাব্যথা হলে সবাই যেটা করে থাকে। দুদিন বাদে চিকিৎসকের শরণাপন্ন হন। ইতিমধ্যে তিনি এবং তাঁর স্বামী দুজনেই মুখে কোন স্বাদ পাচ্ছিলেননা, তাঁর গলা ব্যাথা শুরু হয়ে যায় । ডাক্তার সব শুনে কোভিড – 19 টেস্ট করতে দেন এবং ওষুধ চালু করে দেন। তবে টেস্ট করতে যাওয়ার সময় দেখেন তিনি এবং তাঁর স্বামী দুজনেই জিভের স্বাদ ফিরে পেয়েছেন এবং উপসর্গগুলি অনেকটাই কমে গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। তাঁর চার বছরের এক পুত্রসন্তান রয়েছে ।