ভারত নিউজ- আগামীকাল ১৫ই জুলাই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে ১৭ই জুলাই। তবে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট দেওয়া হবে না, মার্কশিট ও সার্টিফিকেট অভিভাবকদের হাতে দেওয়া হবে।অভিভাবকদের অ্যাডমিট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে। ২২ – ২৩ তারিখ নাগাদ দেওয়া হবে। তার আগে স্কুলগুলোকে

স্যানিটাইজেশান করা হবে। আগামীকাল সকাল দশটায় মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। পর্ষদ সভাপতি ভার্চুয়াল প্রেস কনফারেন্স করবেন। এরপর অনলাইনেই পরীক্ষার্থীরা মাধ্যমিকের রেজাল্ট দেখে নিতে পারবে এবং প্রিন্ট কপি ডাউনলোড করে নিতে পারবে৷ অন্যান্য বছর মে মাসের শেষের দিকে মাধ্যমিকের ফল প্রকাশ হত কিন্তু মহামারীর কারণে দীর্ঘ লকডাউন থাকায় মাধ্যমিকের ফল প্রকাশ করতে দেরি হয় ।

ওপরের যেকোন ওয়েবসাইটে পাওয়া যাবে মাধ্যমিকের ফলাফল ।

স্কুলগুলোকে নিজেদের মতো করে ঠিক করে নিতে হবে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করার জন্য কোন কোন শিক্ষককে বা শিক্ষাকর্মীকে স্কুলে আসতে হবে ।