ভারত নিউজ – হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হল। তাতে বলা হয়েছে ঝুলেই মৃত্যু হয়েছে বিধায়কের ।

আভ্যন্তরীণ বা বাহ্যিক আঘাত নেই। আরো বলা হয়েছে কেমিক্যাল রিপোর্ট এলে আরো যদি কোনও তথ্য থাকে সেটা জানানো হবে। তবে আপাতদৃষ্টিতে মনে করা হয়েছিল রাজনৈতিক হত্যাকান্ড নয়। তদন্ত হলে বিশদ জানা যাবে। তবে এত রাতে কেন তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, কেউ বা কারা তাকে ডেকে নিয়ে গিয়েছিল কিনা সেগুলো তদন্ত সাপেক্ষ ।
