ভারত নিউজ- উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভা আসনের বিধায়ক দেবেন্দ্র রায়ের নৃশংস হত্যার প্রতিবাদে আজ পালিত হচ্ছে উত্তরবঙ্গ বনধ। বনধ সফল করতে জলপাইগুড়িতে রাস্তায় নামে যুব মোর্চার সদস্যরা। উল্লেখ্য, গতকাল রাতে রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম যেখানে বিধায়কের বাড়ি সেখান থেকে এক কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের সামনে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখা যায়। তিনি সিপিএমের টিকিটে গত বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন।

গত বছর তিনি বিজেপিতে যোগ দেন। এদিকে বিধায়ক খুনের তদন্তের জন্য গতকাল রাজভবনে দিলীপ ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সিবিআই তদন্তের দাবি জানান। প্রতিনিধিদলে অর্জুন সিং, রাহুল সিনহা ছিলেন তবে ঐদিন রাতে কেউ বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এর থেকে অনুমান করা যায় আততায়ীরা বিধায়কের পূর্বপরিচিত। তাঁর পরিবারের কথা থেকেও সেরকম ইঙ্গিত পাওয়া যায়। আপাতদৃষ্টিতে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মনে হচ্ছেনা তবে পূর্ণাঙ্গ তদন্তের আগে কোন কিছু নিশ্চিতভাবে ভাবে বলা যায়না তবে পরিকল্পিতভাবে বিধায়ক খুনের পেছনে বড় মাথা থাকার সম্ভাবনা।তবে,আত্মহত্যার সম্ভাবনাও রয়েছে । এই মুহূর্তে পুরোটাই ধোঁয়াশা গতকাল কলকাতা শহর ও রাজ্যের বিভিন্ন জায়গায় বিধায়ক খুনের প্রতিবাদে বিজেপির প্রতিবাদ মিছিল বের হয় ।
