ভারত নিউজ – অসমের বিভিন্ন প্রান্তে বন্যায় তেইশটি জেলার প্রায় পনেরো লক্ষ মানুষ বন্যা কবলিত হয়েছে। তিরিশে জুন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা সাতাশ। বন্যায় ৭৫৭০০ হেক্টর জমি প্লাবিত হয়েছে। প্রায় কুড়ি লক্ষ গৃহপালিত জীব ও পোল্ট্রি বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। একুশটি জেলায় ২৬৫ টির মত ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে ২৫ হাজার ৪৬১ জন মানুষ আশ্রয় নিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে বন্যা কবলিত এলাকায় উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে। বন্যার ফলে তিনসুকিয়া তেল সংস্থার কাজেও ব্যাঘাত ঘটছে। ২৭শে মে থেকে ওই তেল কোম্পানির কাজ বন্ধ রয়েছে । সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিত্রে দেখা যাচ্ছে এক ব্যক্তি চারিদিকে বন্যাপ্লাবিত মাঝখানে বাঁশের মাচা করে সেখানে শুয়ে আছে ।