ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর – পাঁশকুড়া পুরসভা এলাকায় নতুন করে করোনা আক্রান্ত হল পাঁচজন, এরমধ্যে ছয় নম্বর ওয়ার্ডে তিনজন। কয়েকদিন আগেই ওই ওয়ার্ডের এক ব্যক্তি করোনা পজিটিভ হয়েছিলেন তাঁর স্ত্রী ও ছেলে দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন যাদের বয়স যথাক্রমে ৪০ ও ১৩। এছাড়া অপর এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন যিনি ওই ব্যক্তির রক্ত পরীক্ষা করার জন্য তাঁর প্রত্যক্ষ সংস্পর্শে এসেছিলেন তাঁর বাড়িও ঐ ওয়ার্ডে, তার বয়স ৪৪। এছাড়া, এক নম্বর ওয়ার্ডে এক মহিলা করোনা আক্রান্ত হয়েছেন তার বয়স ৫০। অপরদিকে ষোলো নম্বর ওয়ার্ডে রুপদয়পুরে এক বৃদ্ধ আক্রান্ত হয়েছেন তার বয়স ৭০, তিনি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার ছিলেন ৷ গতকাল তাঁদের রিপোর্ট প্রস্তুত হয়। আরজিকর হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে তাঁদের রিপোর্ট তৈরি হয়। পাঁশকুড়া পুর এলাকায় এ পর্যন্ত মোট

আক্রান্তের সংখ্যা তেইশ ৷ মৃত এক ব্যক্তি তিনি হাওড়ার একটি থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তাঁর বাড়ি পাঁশকুড়ার চৈতন্যপুর – ২ নম্বর অঞ্চলে হলেও তিনি পরিবার নিয়ে পাঁশকুড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডে থাকতেন ৷ তবে তিনি মারা যান হাওড়ায়। তাঁর পরিবারের দুজন সদস্য কোয়ারেনটাইনে রয়েছেন ৷ পাঁশকুড়া স্টেশন বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক ফিল্ড ম্যানেজারের করোনা পজিটিভ ধরা পড়েছিল এরপর তাঁর সংস্পর্শে আসা দশজন কোয়ারেন্টাইনে রয়েছেন। ওই ফিল্ড ম্যানেজার বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি রয়েছেন। পাঁশকুড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে আক্রান্তর

কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে ও প্রশাসনিক কাজে পাঁশকুড়ায় জেলাশাসক পার্থ ঘোষ, জেলা পুলিশ সুপার, পুরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র ও কাউন্সিলররা ।

সংখ্যা সবচেয়ে বেশি ছজন, ছনম্বর ওয়ার্ড সংখ্যাটা পাঁচজন, এক নম্বর ওয়ার্ডে তিনজন এবং দশ নম্বর ওয়ার্ডে তিনজন। ছ নম্বর ওয়ার্ডে অপর এক ব্যক্তি ( বয়স ৪২) করোনা আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী কোয়ারেন্টাইনে রয়েছেন । কয়েকদিন আগে পাঁশকুড়া পুর এলাকায় বেশ কয়েকজনের একই সাথে পজিটিভ রিপোর্ট আসে। পাঁশকুড়া গ্রামীণ এলাকা থেকেও কয়েকজনের পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছিল । পাঁশকুড়া পুর এলাকায় বেশ কয়েকটি ওয়ার্ড কনটেইনমেন্ট করা হয়েছে এবং সেখানে কড়া লকডাউন চলছে। ব্যারিকেড সহ পুলিশ মোতায়েন রয়েছে ।