ভারত নিউজ – এবার করোনা আক্রান্ত হলেন কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। গত ১৭ ই জুলাই থেকে তাঁর সামান্য সর্দি ও জ্বর হয়েছিল । বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন।

অপরদিকে পূর্ব মেদিনীপুরের এগরার বিধায়ক সমরেশ দাস তিনিও করোনা আক্রান্ত হয়েছেন। তিনি পাঁশকুড়ার বড়মা হাসপাতাল ভর্তি রয়েছেন। রাজ্যে বিধায়কদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ। তাঁর মৃত্যু হয় কয়েকদিন আগে। অপরদিকে সুজিত বসু করোনা আক্রান্ত হয়ে এখন সুস্থ রয়েছেন। সাংসদদের মধ্যে লকেট চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে চার দিনের মাথায় সুস্থ হয়ে যান ।