ভারত নিউজ (জেলার পাতা), পূর্ব মেদিনীপুর- বড়মা করোনা হাসপাতলে এলো আরো পঞ্চাশটি নতুন বেড। আজ এগুলি আসে। প্রথমে একশো শয্যার বড়মা হাসপাতাল করোনা চিকিৎসার জন্য চালু হয়েছিল। পরে পঞ্চাশটি অতিরিক্ত বেড আসে। আজ আরো পঞ্চাশটি নতুন আসে। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরে করোনা আক্রান্তর সংখ্যা ক্রমশ বাড়ছে।

আজ যে নতুন বেডগুলি এসেছে তার চিত্র ।

ভবিষ্যতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আরো পঞ্চাশটি নতুন বেড আনা হল। অপরদিকে বড়মা হাসপাতাল থেকে আজ বেশ কয়েকজন রোগীকে ছুটি দেওয়া হয় ।

করোনা জয়ী হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেল যারা ।