ভারত নিউজ – করোনা আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বর্তমানে তাঁর বয়স একষট্টি বছর। তিনি নিজেই ট্যুইট করে একথা জানিয়েছেন। কয়েকদিন ধরে তাঁর উপসর্গ দেখা যাচ্ছিল। অবশেষে রিপোর্ট পজিটিভ আসে। তার সঙ্গে যারা ছিলেন তাদের যাতে কোয়ারান্টিনে রাখা হয় এবং নমুনা পরীক্ষা করা হয় তিনি সেটা জানিয়েছেন। উল্লেখ্য, লকডাউন শুরু হওয়ার আগে তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদে বসার কারণে তাঁকে প্রশাসনিক দায়িত্ব সামলাতে হয় এবং বিভিন্ন মানুষের সংস্পর্শে আসতে হয়।
