রামপুরহাট, বীরভূম – অযোধ্যায় বহু প্রতীক্ষিত রামমন্দিরের সূচনা হবে। আদালতের দীর্ঘ শুনানির পর অবশেষে সমাপ্ত হয়েছিল অযোধ্যা মামলা। সুপ্রিম কোর্টের রায় মেনেই অযোধ্যায় রাম মন্দির করার আয়োজন করা হয়। অযোধ্যায় রামমন্দির নির্মান কল্পে বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠে আজ মৃত্তিকা পূজা ও মহাযজ্ঞের আয়োজন করা হয় তারাপীঠ মন্দির চত্বরে । বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে এই মৃত্তিকা পুজার আয়োজন হয়। এদিনের মৃত্তিকা পুজোয় তারাপীঠের জীবিত কুন্ডের জল, দ্বারকা নদীর জল এবং সিদ্ধপীঠ তারাপীঠ মহাশ্মশানের মৃত্তিকা সহ,বেল কাঠ,ঘি নিয়ে মহাযজ্ঞ হয় । এদিনের মহাযজ্ঞের ভষ্ম পিতলের কলসিতে ভরে নিয়ে যাওয়া হবে অযোধ্যায় । সেখানে ৫ ই আগস্ট রামমন্দির নির্মান কার্যে এই উপকরণ গুলি সংযুক্ত করা হবে। উল্লেখ্য বীরভূমের তারাপীঠ মন্দিরের পাশ দিয়েই বয়ে গিয়েছে দ্বারকা নদী।

