ভারত নিউজ – সিপিএম নেতা মহম্মদ সেলিম করোনা আক্রান্ত । ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে। উল্লেখ, ওনার স্ত্রী আরজিকর হাসপাতালের চিকিৎসক। অপরদিকে আরেক সিপিএম নেতা ডাক্তার ফুয়াদ হালিম তিনিও করোনা আক্রান্ত তবে তিনি জানিয়েছেন তাঁর হাসপাতলে পঞ্চাশ টাকায় যে ডায়ালিসিস চলে সেটা বন্ধ হবেনা। অপরদিকে গতকাল করোনা আক্রান্ত হয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজেই ট্যুইট করে একথা জানিয়েছেন । তৃণমূলের এক মুখপাত্র করোনা আক্রান্ত। তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন । গতকাল অমিত শাহ করোনা আক্রান্ত এই খবর ঘোষণা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছিল। মূলত কাঁসর বাজানো, শঙ্খ ধ্বনি এগুলো নিয়ে কটাক্ষ করা হয়। কাঁসর বাজালে বা শঙ্খধ্বনিতে করোনা ভালো হয় এরকম কথা কেউ কোনদিন বলেনি। মূলত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাদের উৎসাহ ও কৃতজ্ঞতা জানানো এবং মহামারীর বিরুদ্ধে দেশবাসীর ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকারের জন্যই এই আহ্বান জানানো হয়েছিল। এর সাথে করোনা চিকিৎসার কোনও সম্পর্ক নেই ।
