ভারত নিউজ – করোনার বিরুদ্ধে লড়াই শেষ। প্রয়াত হলেন সিটু নেতা শ্যামল চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন। পাশাপাশি তাঁর শরীরে অন্যান্য কিছু সমস্যাও ছিল। তিনি সিটুর সর্বভারতীয় সম্পাদক ছিলেন। তাঁর মেয়ে বাংলা সিরিয়ালের অভিনেত্রী উষসী চক্রবর্তী ।