কৃষ্ণনগর , প্রিয়াঙ্কা দাস – পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী নদীয়া জেলার রক্তদান শিবির হল আজ কৃষ্ণনগরে। মোট রক্তদাতা ৩২,তার মধ্যে মহিলা ছিলেন ৭জন। এই রক্তদান শিবিরের মূল লক্ষ্য লাইভ ডোনারের নাম সংরক্ষিত করে রাখা যাতে প্রয়োজনে ব্লাড ব্যাংকে গিয়ে তৎক্ষনাৎ সেই তালিকায় নাম নথিভুক্ত ব্যক্তি রক্তদান করতে পারে যেকোন মুহুর্তে ।এই মহতি কর্মসূচিতে সামিল ছিলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি ,অলকেশ দাস,সুমিত দে, সুমিত বিশ্বাস প্রমুখ।

মহামারী ও রক্ত সংকটের সময়ে এগিয়ে এসেছে দিব্যাংরা।